সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ইমতুর সাথে জুটি বাঁধলেন আফিয়া

অনলাইন ডেস্ক :

অভিনেতা ইমতুর সাথে জুটি বাঁধলেন হালের নবাগত অভিনয় শিল্পী আফিয়া। “ভালোবাসার সেঞ্চুরি” ও ” লাভ ডে ” এই দুটি প্যাকেজ নাটকে এক সাথে দেখা যাবে তাদের। দুটি নাটকই রচনা ও পরিচালনা করেছেন মো : আবুল কাশেম মন্ডল। ভিক্টরি মিডিয়া এ- কমিউনিকেশনস লিমিটেড প্রযোজনায় প্যাকেজ নাটক দুটোতে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন, আহমেদ সাব্বির রোমিও, হাসিমন, রাতিশ, উর্মি বিশ্বাস সৈকত, রোজা, ফাইম ও শুভ। নাটক দুটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। সামনে মাসে দুটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে পরিচালক জানিয়েছেন। পরিচালক বলেন, এই দুটি নাটকে আমি বেশ কিছু নতুন ছেলে মেয়ে নিয়ে কাজ করেছি। তারা সবাই বেশ ভালো অভিনয় করেছেন। বিশেষ করে নবাগত হিসেবে আফিয়া অনেক সাবলীল অভিনয় করেছেন। দুটি নাটকেই তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিবে বলে আমি মনে করি।