সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

শাহবাগে বামদলের বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জে ‘আহত’ ৩

বৃহস্পতিবার পুরানা পল্টন মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।

বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) দাবি করেছে, রাজধানীর শাহবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জে জোটের তিন সদস্য আহত হয়েছে। জ্বালানি, সার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জোটটি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী অর্ধদিবস ধর্মঘট পালন করে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি রাজীব কান্তি এ বিষয়ে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বাংলামোটর এলাকা থেকে শাহবাগ মোড়ের দিকে যাচ্ছিলাম। তখন সহকারী জেলা প্রশাসক (রমনা জোন) হারুন-অর-রশিদের নেতৃত্বে প্রায় ৫০ জন পুলিশ হঠাৎ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, এতে আমাদের তিন নেতাকর্মী আহত হয়।’

আহত এলডিএ কর্মীরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।

তবে অনেক সাধারণ মানুষ মিছিলে যোগ দেয়ায় তাদের হরতাল সফল হয়েছে বলে দাবি করেন রাজিব।

বামপন্থী রাজনৈতিক দলগুলোর সমর্থিত ছাত্র সংগঠনগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এলিফেন্ট রোড, বাংলামোটর, কাটাবন, নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় অর্ধদিবস ধর্মঘটের সমর্থনে তাদের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা গেছে।

এলডিএ কর্মীরা ঢাবি ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে পল্টনে গিয়ে শেষ হয়।

গত ৫ আগস্ট সরকার ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম যথাক্রমে ৪২.৫ শতাংশ, ৫১.৭ শতাংশ এবং ৫১ শতাংশ বাড়িয়েছে।

বর্তমানে ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন প্রতি লিটার ১৩৫ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। যার ফলে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে।

১৭ আগস্ট দেশের প্রধান বিরোধী দল বিএনপি এলডিএ-র ধর্মঘটে সমর্থন জানায়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

—-ইউএনবি