সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সিরাজগঞ্জে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক নিলেন সেনা কর্মকর্তা

সিরাজগঞ্জের কামারখন্দে মাঠ থেকে মুখ বাঁধা বাজারের ব্যাগের ভিতর থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশুটিকে দত্তক নিয়েছেন শান্তিরক্ষা মিশনে কর্মরত এক সেনা কর্মকর্তা।

বুধবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করা হয়।

কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, বেলকুচি উপজেলার বাসিন্দা সুদানের শান্তিরক্ষা মিশনে কর্মরত নিঃসন্তান ওই সেনা কর্মকর্তার স্ত্রীর কাছে বুধবার রাতে উদ্ধার হওয়া নবজাতক শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, শান্তিরক্ষা মিশনে কর্মরত ওই সেনা কর্মকর্তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে আর্থিক স্বচ্ছলতা সামাজিক অবস্থান যাচাই-বাছাই ও বিবেচনা করে তাদের কাছে নবজাতকটি দত্তক দেয়া হয়েছে।

তিনি আরও জানান, সেনা কর্মকর্তা এবং তার ছোট ভাইও নিঃসন্তান। তবে নিরাপত্তা ও অন্যান্য বিষয় বিবেচনা করে দত্তক নেয়া ওই পরিবারের পরিচয় জানানো হয়নি।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে কামারখন্দ উপজেলার কৃষ্ণদিয়ার গ্রামের আসমা খাতুন নামে এক গৃহবধূ মাঠে হাঁস চড়াতে যায়। এ সময় রেল লাইনের ধারে মুখ বাঁধা বাজারের ব্যাগের ভিতর থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে ওই গৃহবধূ ৯৯৯ এ ফোন দিয়ে এ ঘটনায় জানায়।

এ ফোনের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে নবজাতক শিশুকে উদ্ধার করে এবং কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এরপর উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্বাবধানে রাখা হয়।

—ইউএনবি