সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

রাশিয়া-ইউক্রেনসহ কোন দেশ থেকে খাদ্য আমদানিতে বাধা নেই: বাণিজ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেনসহ কোন দেশ থেকে খাদ্য আমদানিতে বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারি উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মিটিং এ খাদ্য সামগ্রী আমদানি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের খাদ্য আমদানি নিয়ে কোন সমস্যা নেই,আন্তর্জাতিকভাবেও কোন সমস্যা নেই সেটা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, খাদ্যের মজুদ কেমন আছে, সার্বিক বিষয়ে আলোচনা করেছি। জ্বালানি তেল নিয়ে আজ কোন আলোচনা হয়নি। খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন হোক; আন্তর্জাতিকভাবে কোন বাধা নাই। পৃথিবীতে গ্লোবালি ২৪টা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ডলার দিয়ে আমদানি করতে পারবে ।

আরেক প্রশ্নে মন্ত্রী বলেন, ডলার সস্তায় খোঁজার ব্যাপারটি আলাদা বিষয়। সেটি নিয়ে আজ কোন আলোচনা হয়নি।

তিনি বলেন, তেল নিয়ে কোন আলোচনা হয়নি। এক্সপোর্টের বিষয়ে কথাবার্তা বলা হয়েছে। আজকে সবাইকে জানানো হয়েছে খাদ্য আমদানিতে কোন বাধা নেই।

—ইউএনবি