সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

চলে গেলেন অভিনেতা আব্দুল্লাহ সাকী

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার গুণী অভিনেতা আব্দুল্লাহ সাকী আর নেই। গত শনিবার দিনগত রাত ১টার জামালপুরে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২৮ আগষ্ট) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় অভিনেতা আব্দুল্লাহ সাকীকে। আশির দশকের শেষদিকে ঢাকাই সিনেমার গুণী পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে সিনেমায় আগমন ঘটে আব্দুল্লাহ সাকীর। এরপর ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল ‘প্রেমগীত’ সিনেমার ‘খান বাবা’ চরিত্রটি। এই চরিত্র তাকে সবার কাছে পরিচিত করে তোলে। তবে জীবনের শেষভাগে এসে চলচ্চিত্রে থেকে দূরে ছিলেন তিনি। আব্দুল্লাহ সাকীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। এরইমধ্যে তার সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন।