সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

মানিকের উপন্যাসে নির্মিত ‘শহরবাস’

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘শহরবাস’। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে তারকাবহুল ধারাবাহিকটি। পরবর্তীতে দেখা যাবে ‘এনটিভি নাটক’ ইউটিউব চ্যানেলে। বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘শহরবাসের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা এবং পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন রওনক হাসান, ডলি জহুর, গোলাম কিবরিয়া তানভীর, তানজিকা আমিন, ইমতিয়াজ বর্ষণ, সানজিদা প্রীতি, নাবিলা ইসলাম, মাজনুন মিজান, শহীদুল আলম সাচ্চু, বিজরী বরকতউল্লাহ, মায়াবি মায়া প্রমুখ। নাটকের গল্পে মানিক বন্দোপাধ্যায়ের ‘শহরবাসের ইতিকথা’ উপন্যাসটিকে বর্তমান সময় ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে পরিবর্তিত রূপে চিত্রায়ন করা হবে। ‘শহরবাস’ নাটকের কাহিনি মূলত দুটো পরিবারকে ঘিরে গড়ে উঠবে। একটি পরিবার মহিবুর রহমান মোহনের। তাঁর পরিবারে মা আছেন, স্ত্রী, ছোটভাই আছেন। অন্য পরিবারটি আনোয়ার হোসেন চন্দনের পরিবার। যে পরিবারে স্ত্রী ও ছোটবোনও থাকেন। চন্দন আর মোহন দুজন ঘনিষ্ঠ বন্ধু। চন্দনের স্ত্রী সন্ধ্যাও মোহনের বন্ধু। মোহন তাঁর পরিবার নিয়ে গ্রামে থাকেন। কিন্তু তিনি বেশ অনেক দিন ধরেই ভাবছেন যে শহরে গিয়ে বসবাস করবেন, এভাবেই এগিয়ে যাবে ধারাবাহিক নাটক ‘শহরবাস’।