সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

১৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বীরত্ব’

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে নবাগত অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়ার। তরুণ পরিচালক সাইদুল ইসলাম রানার পরিচালনায় আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম সিনেমা ‘বীরত্ব’। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ইমনকে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইদুল ইসলাম রানা। এরইমধ্যে প্রকাশ পেয়েছে এই সিনেমার গান ‘ভালোবাসা বলা হয়ে যায়’। রোমান্টিক আমেজের গানটির শুটিং হয়েছে সিলেটের চা বাগান, জাফলংসহ বিভিন্ন লোকেশনে। গোলাম রাব্বী সোহাগের সুর-সংগীতে গানটি লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। গেয়েছেন গায়ক ইমরান ও গায়িকা পূজা। টাইগার মিডিয়া অফিশিয়ালে প্রকাশ হয়েছে গানটি। নিশাত নাওয়ার সালওয়া বলেন, পুরো টিমের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা চমৎকার। গোছানো কাজ হয়েছে। পর্দায় পুরো ছবিটি দর্শকের জন্য উপভোগ্য হবে। গান প্রকাশের পর অনেকেই বিভিন্নভাবে প্রশংসা করছেন। রুপালি পর্দায় নিজেকে দেখার অপেক্ষায় আছি। পরিচালক সাইদুর রহমান রানা বলেন, প্রায় ১২০টির বেশি লোকেশন ব্যবহার করেছি। এক লোকেশন একাধিকবার নেই। পুরো সিনেমা দেখলে বোরিং লাগার কোনো সুযোগ নেই। তবে বারবার ইমোশনাল হতে হবে। ১৬ সেপ্টেম্বরে বাংলাদেশে মুক্তি পাবে। পরে আমেরিকা, কানাডা ও ভারতের চারটি রাজ্যে মুক্তি পাবে সিনেমাটি। ‘বীরত্ব’ সিনেমায় ইমন-সালওয়া ছাড়াও আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বড়দা মিঠু, কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়া সহ আরো অনেকে।