সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

স্বাধীন বাংলা ফুটবল দলের আবদুল হাকিম আর নেই

অনলাইন ডেস্ক :

দেশের স্বাধীনতা অর্জনের জন্য লড়াইয় নেমেছিলেন ফুটবলাররা। সে সময় গড়ে তোলা হয় স্বাধীন বাংলা ফুটবল দল। সেই দলের অন্যতম সদস্য আবদুল হাকিম আর নেই। রোববার ভোরে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বেশ কয়েক বছর ধরেই নানা জটিল রোগে ভুগছিলেন আবদুল হাকিম। ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মরদেহ ঢাকা থেকে নিজ এলাকা যশোরে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাধীনতার আগে দিলকুশা স্পোর্টিংয়ের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু হয় হাকিমের। এরপর স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলেন। ১৯৭৩ ও ১৯৭৫ সালের মারদেকা কাপে জাতীয় দলের সদস্য ছিলেন। ঘরোয়া ফুটবলে ঢাকা ওয়ান্ডারার্স, ওয়ারী, ওয়াপদার মত ক্লাবে খেলেছেন তিনি।