সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

শেরপুরে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে অন্তর (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩১শে আগষ্ট) দুপুর বেলা বানিয়াপাড়া বুড়াপিরের দরগাহ খালে এ ঘটনা ঘটে। নিহত অন্তর মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আব্দুল কাশেম এর একমাত্র ছেলে। নিহত অন্তর শেরপুর জেলার ডাক্তার সেকান্দর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে সে পার্শ্ববর্তী নদীতে মাছ ধরতে যায়। পরে মাছ ধরার সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। পরবর্তীতে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়রা অন্তরকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্তর সাঁতার জানত না বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।