সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

শেরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি:, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের শ্রীবরদীতে সীমা আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৩১শে আগষ্ট) দুপুরে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের আশ্বিনাকান্দা গ্রামে স্বামীর বাড়ি ওই ঘটনা ঘটেছে। নিহত সীমা আক্তার ওই গ্রামের অটো চালক জুয়েল মিয়ার স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

জানা যায়, বিগত প্রায় পাঁচ বছর পূর্বে বীরবান্দা গ্রামের মুজাফর আলীর মেয়ে সীমা আক্তারের বিয়ে নুরল ইসলামের ছেলে জুয়েল মিয়ার সাথে। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি তাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে আজ বুধবার সীমা তার শ্বাশুরীর সাথে কথা কাটির এক পর্যায়ে ঘরের আড়াার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।