সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

খাগড়াছড়িতে একসঙ্গে ৪ সন্তান প্রসব

খাগড়াছড়ি রামগড়ের একসঙ্গে ৪ সন্তান প্রসব করেছেন গৃহবধূ ফারজানা আক্তার। ভূমিষ্ট হওয়া নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চার সন্তান প্রসব করেন।

গৃহবধু ফারজানা আক্তারের রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী ।

চিকিৎসকেরা জানান, চার নবজাতককে ‘নবজাত নিবিড় পরিচর্যা ইউনিটে’ (এনআইসিইউ) রাখা রয়েছে।

আলমগীর হোসেন জানান, শুরু থেকেই তার স্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এই সময় তিনি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চিকিৎসক রোকসানা বেগম স্বপ্না বলেন, তার তত্ত্বাবধানে চার শিশুর জন্ম হয়েছে। বিষয়টি তার জন্য ভীষণ আনন্দের। শিশুদের মা সুস্থ আছেন।

—-ইউএনবি