সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পার্বত্য চট্টগ্রামভিত্তিক রাজনৈতিক দলের এক নেতাকে প্রতিপক্ষ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত আংথোই মারমা আগুন (৫২) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গুইমারা ইউনিটের সদস্য।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ আহমেদ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, অংথোই মারমা সাংগঠনিক কাজে যাওয়ার সময় একদল সশস্ত্র লোক তাকে গুলি করে হত্যা করে।

ওসি রশিদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

—-ইউএনবি