সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

কান্নায় ভেঙে পড়লেন মনির খান

অনলাইন ডেস্ক :

না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর শুনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে গেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এই কণ্ঠশিল্পী বলেন, ‘আমাদের একটি সূর্য নিভে গেল। বিশ্ব জানে তাঁর সম্পর্কে। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি তার সন্তানতূল্য ছিলাম। তিনি সবসময় বলতেন, আমার দুটি ছেলে একটা উৎপল আরেকজন মনির। ’কান্না জড়িত কণ্ঠে মনির খান আরো বলেন, ‘তাঁর আদর, স্নেহ, শাসন সবকিছু থেকেই আজ থেকে বঞ্চিত হব। তিনি তো আমাদের একটি প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশে আর আসবে কিনা তা বলা যায় না। ’আজ সোমবার বেলা ১১টায় প্রথমে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। তারপর নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এই প্রয়াত গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজককে রাজধানীর বনানীর কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।