সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

রাজধানীর তেজগাঁও এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত আলী হোসেন (১৬) ওই এলাকার বাসিন্দা ও সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র।

হোসেনের বাবা আজমির মাতবর জানান, সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ সরকার (বিজি) প্রেসের সামনে আলী হোসেন কোচিং ক্লাসে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কায় সে গুরুতর আহত হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি