সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

রামগড়ে বিজিবির হাতে ১০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী এলাকা থেকে ১০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।
শনিবার (১০ সেপ্টেম্বর) ভোরে ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন রামগড় বিওপির কোম্পানি কমান্ডার অসীম মারাকের নেতৃত্বে বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার বল্টু রাম এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে ফেনী নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় শাড়িগুলো উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা শাড়িগুলো ফেলে পালিয়ে যায়। জব্দকৃত শাড়ির মূল্য ১০ লক্ষ টাকা এবং শাড়িগুলো সীতাকুণ্ড কাস্টমে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান পি এস সি জানান, সীমান্তে মাদকসহ চোরাচালান বিরোধী অব্যাহত অভিযানের অংশ হিসেবে শনিবার শাড়িগুলো জব্দ করা হয়। বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।