সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

জেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আদনান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আদনান উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাদের মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজারের উত্তর পাশে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু আদনান (১৬) ও জুবায়ের (১৬) গুরুতর আহত হয়। আদনানের অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।