সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

রংপুরে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ,রংপুর :

জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন রংপুর এর আয়োজনে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার নির্ধারিত উপকারভোগী পরিবারের মাঝে ২০২২-২৩ অর্থ বছরের ৩য় কিস্তিতে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম এর উদ্বোধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।রোববার সকালে কেরানী পাড়ায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কপোরেশনের মেয়র মো: মোস্তাফিজার রহমান মোস্তফা, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আসিব আহসান। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ অন্যরা।
উল্লেখ্য, আজ রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ০৫ টি স্পটে ৬২৬৩ জন উপকারভোগীর মাঝে ৪০৫ টাকা মূলে ০১ কেজি চিনি, ০২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রয় করা হবে।