সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

যানজটে চরম দূর্ভোগে রাজধানীবাসী

প্রতিদিনের মতই মঙ্গলবার সৃষ্টি হয় তিব্র যানজটের। ছবিটি রাজধানীর বাড্ডা এলাকা থেকে তোলা।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে হওয়া বিরামহীন বৃষ্টির কারণে মঙ্গলবার রাজধানীর উত্তরা থেকে মহাখালী পর্যন্ত দীর্ঘ যানজটে সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে ঢাকার টঙ্গী, উত্তরা, বিমানবন্দর, মহাখালী, বিজয় সরণি, বাংলামোটরসহ বেশ কয়েকটি পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকতে দেখা গেছে।

প্রতিদিনের মতই মঙ্গলবার সৃষ্টি হয় তিব্র যানজটের। ছবিটি রাজধানীর বাড্ডা এলাকা থেকে তোলা।

উত্তরা বিভাগের উপকমিশনার (ট্রাফিক) নাফিজ কামাল শৈবাল বলেন, টঙ্গীর মুন্নু গেট থেকে মিলগেট পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গেছে এবং রাস্তার জরাজীর্ণ অবস্থার কারণে বেশ কিছু যানবাহন সাবধানে চলাচল করছে। বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের চলমান কাজের কারণে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে।

যুগ্ম কমিশনার (ট্রাফিক-উত্তর) আবু সালেহ মো. রায়হান বলেন, এই যানজটের প্রভাব ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে ছড়িয়ে পড়ে, এতে করে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

শরিফুল ইসলাম নামে এক বেসরকারি চাকরিজীবী জানান, যানজটের কারণে উত্তরা থেকে মৌচাক পৌঁছাতে তার চার ঘণ্টা লেগেছে।

তিনি বলে, ‘বৃষ্টিতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকে।’

অফিসগামী ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণযাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। কারণ যানজটের কারণে তাদের গন্তব্যে পৌঁছাতে দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করতে হয়েছে।

এছাড়া রাস্তা মেরামতের কাজ ও মেট্রোরেল প্রকল্পও নগরবাসীর যাতায়াতে দুর্ভোগ বাড়িয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এছাড়া ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ও বিজলী চমকানোর সম্ভাবনা রয়েছে।

—-ইউএনবি