সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ঝালকাঠি-বরিশালসহ পাঁচ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

ঝালকাঠি-বরিশালসহ পাঁচ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে আন্তজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

ঝালকাঠির বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদ ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বুধবার বেলা ১২টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।

হামলায় বাসচালক, হেলপার ও সুপারভাইজারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বাস শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, বেলা ১২টার দিকে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে বাস পার্কিং নিয়ে ঝালকাঠির শ্রমিকদের সঙ্গে পটুয়াখালী শ্রমিকদের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বরিশাল ও পটুয়াখালীর শ্রমিকরা মিলে ঝালকাঠির বাসচালক ও শ্রমিকদের ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা পিটিয়ে ঝালকাঠির বাসচালক কালু হাওলাদার, সুপারভাইজার আবুল কালাম, হেলপার শাওন হাওলাদার, সাগর ও জাহিদসহ ১০ জনকে আহত করে।

চালকসহ আহত ঝালকাঠি সাত শ্রমিককে বরিশাল ও ঝালকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঝালকাঠি থেকে বরিশালসহ পাঁচ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য যাত্রীরা বিপাকে পড়েছেন।

আকস্মিক বাস ধর্মঘটের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে অন্যান্য যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।

—ইউএনবি