সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

গঙ্গাচড়ায় জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাসে সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :
রংপুরের গঙ্গাচড়ায় আরডিআরএস বাংলাদেশ এর টিএলজিবিডব্লিউএজি প্রজেক্টের আয়োজনে বুধবার (২১ সেপ্টেম্বর) গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাসে সিএমপিসি এবং কমিউনিটি লিডারদের সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞার সভাপতিত্বে সভায় অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ইউএনওর প্রতিনিধি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার রেলিজা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, এসআই আব্দুস ছালাম। টিএলজিবিডব্লিউএজি প্রজেক্টের রিহেবিলেটশন অফিসার মসিউর রহমানের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন প্রজেক্টর প্রোগ্রাম ম্যানেজার ফরিদা ইয়াসমিন, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রোকন উজ্জামান, কাজী আব্দুল ওয়াহাব প্রমূখ। টিএলজিবিডব্লিউএজি প্রজেক্টের উপজেলা ফিল্ড ফেসিলিটেটর রসরাজ কুমার রায়সহ সভায় কাজী, ইমাম, পুরোহিত, শিক্ষক, সিএমপিসি এবং কমিউনিটি লিডার উপস্থিত ছিলেন।