সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মুক্তাগাছায় ছেলের হাতে বাবা ও নাতির হাতে নানা নিহত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পৃথক দুটি ঘটনায় ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ বাবা ও নাতী তার নানাকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ প্রধান দুই অভিযুক্তসহ ৩জনকে গ্রেপ্তার করেছে। নিহত দুইজন হচ্ছেন উপজেলার ঘোগা ইউনিয়নের কালিকাপুর গ্রামের সোবহান আলী (৬০) ও একই ইউনিয়নের হাতিল গ্রামের শাহজাহান মিয়া(৫০)। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানান, উপজেলার ঘোগা ইউনিয়নের হাতিল গ্রামের হাবুল মিয়ার পুত্র ফরিদ মিয়া (২২) তার প্রতিবেশি দূর সম্পর্কে নানা শাহজাহান মিয়ার সাথে কয়েক বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান। এর জের ধরে গত মঙ্গলবার বিকেলে নানা শাহজাহান মিয়া পাশের বড়রইল বিল থেকে ধান ক্ষেতে কাজ সেরে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা ফরিদ মিয়া ক্রিকেট খেলার ব্যাট দিয়ে তাকে ঘাড়ে ও মাথায় আঘাত করে। গুরুতর আহত শাহজাহানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ফরিদ মিয়া ও তার পিতা আবুল মিয়াকে রাতেই গ্রেপ্তার করেছে।
অপরদিকে একই দিন বিকেলে একই ইউনিয়নের কালিকাপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলে জহিরুল ইসলাম তার বৃদ্ধ পিতা সোবহান আলী (৬০) কে হঠাৎ লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এঘটনায় পুলিশ অভিযুক্ত পুত্র জহিরুল ইসলামকে রাতেই গ্রেপ্তার করে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিতা নিহতের ঘটনায় পুত্রকে গ্রেফতার করা হয়েছে । অপর ঘটনায় হাবুল মিয়া ও ফরিদ মিয়াকে আটক করা হয়েছে । থানায় পৃথক দুটি মামলা হয়েছে।