সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

চট্টগ্রামে একসঙ্গে ৪ সন্তান জন্ম

চট্টগ্রামে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন এক নারী। রবিবার নগরীর বেসরকারি সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। এদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

হাসপাতালের পরিচালক আবুল মনসুর মো. দিদারুল আলম রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারের মহেশখালী পৌরসভার সিকদার পাড়া এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী ওমর ফারুকের স্ত্রী কোহিনুর আক্তার (২৪) একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন।

তিনি জানান, ওমর ফারুক-কোহিনুর আক্তার দম্পতির তিন বছর বয়সী আরও এক কন্যাসন্তান রয়েছে, যার জন্ম হয় অস্ত্রোপচার ছাড়াই। এখন চার সন্তান পেয়ে তারা অনেক খুশি।

হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান চিকিৎসক ডা. নাছিমা আকতার সিজারিয়ান অপারেশন করেন।

চিকিৎসক বলেন, মা ও চার নবজাতক সুস্থ আছে।

—-ইউএনবি