সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

জায়েদ খানকে দেখতে মানুষের ঢল

অনলাইন ডেস্ক :

জায়েদ খান পিরোজপুরের নেছারাবাদের একটি শারদীয় দুর্গাপূজার আয়োজনে গিয়েছিলেন। সেখানের সাংস্কৃতিক অনুষ্ঠানে জায়েদ খান আসবেন শুনে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ৩০ হাজার মানুষ উপস্থিত হন। নিজেদের জেলার একজন অভিনেতাকে কাছে দেখার সুযোগ স্থানীয়রা কেউ হারাতে চাননি বলে পূজা আয়োজকদের সূত্রে জানা গেছে। সংবাদমাধ্যমকে জায়েদ খান নিজেই বিষয়টি জানিয়ে বলেন, ‘পূজার আয়োজনে আমি আসব শুনে ৩০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল। মূল প্যান্ডেল ছাড়িয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে এই মানুষগুলো আমাকে দেখতে এসেছিল। ’জনা গেছে আয়োজনস্থলে লোকে লোকারণ্য ছিল। সেটা ছাপিয়ে চলে যায় উন্মুক্ত মাঠে। বৃষ্টিতে ভিজেই জায়েদের কথা শুনছিলেন আগতরা। জায়েদ খান এই মুহূর্তে নিজের জন্মস্থান পিরোজপুরে অবস্থান করছেন। সেখানে নিজের প্রতিষ্ঠিত সংগঠন সাপোর্ট এর নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। কাল বুধবার একটি মেডিকেল ক্যাম্পে অংশ নেবেন। মঙ্গলবার (৪ঠা অক্টোবর) দুপুরে সংবাদমাধ্যমের আলাপকালে জায়েদ খান বলেন, ‘এখানের মানুষ আমাকে ভালোবাসে। তাই গত রাতে আপনারা জানেন সারা দেশেই প্রচ- বৃষ্টি ছিল। আর নদীবিধৌত পিরোজপুরে সেটার মাত্রা একটু বেশিই ছিল, এসব উপেক্ষা করে বিশাল সংখ্যক মানুষ আমাকে একনজর দেখতে আসে। এতে আমি ধন্য মনে করছি নিজেকে, একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ’এদিকে নিজ জেলা পিরোজপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন জায়েদ খান। তার প্রতিষ্ঠিত মানবকল্যাণ সংস্থা সাপোর্টের আয়োজনে জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে।