সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

আসছে জয়ার ‘পেয়ারার সুবাস’

অনলাইন ডেস্ক :

আগামী জানুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমা। নুরুল আলম আতিকের এই সিনেমাটির শুটিং শেষ হলেও নানা কারণে এতদিন মুক্তি পায়নি। অবশেষে সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে সিনেমাটি আসতে চলেছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। নুরুল আলম আতিকও জানিয়েছেন, ‘আমরা দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতে প্রস্তুত। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে জানুয়ারিতে।’ এ সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী জয়া আহসান বলেছিলেন, ‘ছবিটি নিয়ে বলতে পারি, এটা একটা দুর্র্ধষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছেন, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে। ছবিটি বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। কেমন হয়েছে, সেটা দর্শক ভালো বলতে পারবেন।’ শুটিং হয়েছে সিরাজগঞ্জ ও পাবনায় সিনেমাটির। জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকে।