সাম্প্রতিক
দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল কাশ্মীরের সব মসজিদে একই খুতবার প্রস্তাব, সরকারি হস্তক্ষেপে ক্ষোভ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের ভিউয়ের জন্য অন্যকে অপমান কেন? প্রশ্ন মেহজাবীনের ভারতে ‘বাংলাদেশের মত নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছেন রাহুল গান্ধী: বিজেপি মুখপাত্র সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি’ গঠনের কার্যক্রম স্থগিত পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক, ভ্রমণে বাধা নেই
Skip to content

বিয়ের পর প্রথম পূজা, মিমের ‘অন্যরকম অনুভূতি’

অনলাইন ডেস্ক :

এবারের শারদীয় দুর্গাপূজা অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিমের জীবনে নতুন অভিজ্ঞতা হয়ে এসেছে। কেননা গতবারের কুমারী মিম এবার বিবাহিত হয়ে পূজা পালন করছেন।নতুন জীবনে, নতুন অভিজ্ঞতা- এ বিষয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, বর্ণনা করেছেন অনুভূতি। পোস্ট করেছেন শারদীয়ার সাজের বেশকিছু ছবি।সপ্তমির দিন কাশফুলের সঙ্গে পোস্ট করা ছবিসহ বিদ্যা সিনহা মিম লিখেছেন, এবারের পুজো আমার জন্যে এক অন্যরকম অনুভূতি। শাখা, সিঁদুর, আলতা পরানো হাতে প্রথমবার বরণ করলাম দেবী দূর্গাকে! শরতের কাশফুল আর নিজের নতুন সাজ সবকিছুতেই কেমন যেন একটা স্নিগ্ধতা।বিদ্যা সিনহা মিম আশা প্রকাশ করে লিখেছিলেন। আশা করি সবার পুজো এরকম সুন্দর কাটবে। আজ দশমী এদিন মিম সেজেছেন লাল শাড়িতে। এদিন তিনি ভক্তদের বিজয়ার শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী।