সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

টেকনাফে সমুদ্রসৈকতে ভেসে এলো আরও ২ তরুণীর লাশ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার সমুদ্রসৈকত এলাকা থেকে ভেসে আসা আরও দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে বাহারছড়ার ইউনিয়নের শীলখালী সমুদ্রসৈকতে একটি ও রাত ১১টায় একই ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকা আরেকটি লাশ উদ্ধার করা হয়।

তাদের আনুমানিক বয়স ১৭ থেকে ২২ বছর পর্যন্ত হতে পারে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক নূর মোহাম্মদের নেতৃত্বে পৃথক এলাকা থেকে দুই তরুণীর লাশ উদ্ধার করা হযেছে। মালয়েশিয়াগামী ট্রলারডুবিতে নিখোঁজ থাকাদের দু’জনের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ওসি বলেন, তবে মৃতদের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেলে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গত সোমবার মধ্যরাতে শতাধিক রোহিঙ্গা নিয়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৪৫ জনকে জীবিত উদ্ধার এবং একজন শিশু ও পাঁচজন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে এ ঘটনায় দালালসহ সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্য ২৪ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

—ইউএনবি