সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতুর পূর্বপাশে গোল চত্ত্বরে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস সেতু পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাসের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।

খবর পেয়ে পুলিশ, স্থানীয় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরদেহগুলো বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

—ইউএনবি