সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

শেরপুরে মা ছেলেসহ ৩ জনের ইসলাম ধর্ম গ্রহন

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের নালিতাবাড়ীতে মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে শেরপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে একজন মাওলানার কাছে গিয়ে কালেমা পড়ে এবং আদালতে গিয়ে এফিডেভিটের মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম ধর্ম গ্রহণকারী নওমুসলিমরা হলেন- নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মহল্লার মৃত খগেন বিশ্বাসের স্ত্রী সবিতা রানী, তার পুত্র জয় ও বিজয়। বর্তমানে তাদের নাম রেখেছেন আছিয়া বেগম, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসাইন।
নওমুসলিম মা আছিয়া বেগম (সবিতা রানী) জানান, ইসলাম ধর্ম আমার অনেক আগে থেকেই ভালো লাগতো। প্রতিবেশিদের ইসলাম ধর্মের বিভিন্ন অনুষ্ঠান দেখে আমারও ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চাইতো। ছেলে বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করছে শুনে আমি এবং আমার অন্য ছেলে জয়কে নিয়ে রাজি হই ইসলাম ধর্ম গ্রহণ করতে।
ছেলে মোহাম্মদ হাসান (বিজয়) জানান, কারো প্ররোচনায় ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আমি অনেক দিন থেকেই ইসলাম ধর্ম গ্রহণের জন্য নিজে নিজেই সুন্নতে খতনা করেছি। এখন আমার মা ও ভাইকে নিয়ে আদালতের মাধ্যমে এবং কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করলাম।
এ ব্যপারে শেরপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেরাজ উদ্দিন জানান, স্বর্গীয় খগেন বিশ্বাসের স্ত্রী সবিতা রাণী বিশ্বাস ও তার দুই পুত্র স্বেচ্ছায় আমার কাছে এসে তাদের সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি তাদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মেহেদী হাসানের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করেছি।