সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

গঙ্গাচড়ায় কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ, কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা গঙ্গাচড়ার আয়োজনে এবং কমিউনিটি প্রোগ্রাম, দি লেপ্রোসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস, মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিক, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন প্রমূখ। দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর জেলা সুপারভাইজার প্রদীপ কুমার রায় সভায় প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ উপস্থাপন করেন। জেলা প্রতিবন্ধী সংস্থার সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।