সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

শ্রীমঙ্গলে বাচ্চাসহ বাদামি বানর উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার;

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাচ্চাসহ একটি বাদামি বানর উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ অস্টোবর) বিকেল বেলা শহরের পৌর এলাকার পোস্ট অফিস রোডে একটি কাপড়ের দোকান থেকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বাচ্চাসহ বাদামি মা বাদরটিকে উদ্ধার করে।বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বিকেল বেলা পোস্ট অফিস রোডে গন্ধেশ্বরী বস্ত্রালয়ের মালিক বাসু দেব পাল বানরটি বাচ্চাসহ তার দোকানে প্রবেশ করেছে বলে ফোন করে জানান, খবর পেয়ে বন বিভাগের সদস্যসহ তিনি কাপড়ের দোকান থেকে একটি ছোট বাচ্চাসহ বাদামি রঙের মা বানরটিকে উদ্ধার করেন।

সজল দেব আরো জানান, উদ্ধার করা বাচ্চাসহ বানরটিকে বন বিভাগের সহযোগিতায় আগামীকাল লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।