সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

রংপুরের বজ্রপাতে শ্রমিক নিহত ৫, আহত ১

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বি টি সি মোড় নামক স্থানে বজ্রপাতে মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ৩টার ইট-ভাটার শ্রমিক ৫ জন নিহত, গুরুতর আহত ১ জন ।

জানা যায়, ১১ অক্টোবর কাবিলপুর ইউনিয়নের চকশোলাগাড়ী গ্রামে অবস্থিত বকুলের ইটভাটায় কর্মরত অবস্থায় ৫ জন শ্রমিক বজ্রপাতে নিহত হন। নিহতরা হলেন, ধাপেরহাট তিলক পাড়া গ্রামের বাদশার পুত্র নাজমুল (১৮) ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের পুত্র সিয়াম (২০) আল আমিনের পুত্র শাহাদত(২৫) ও আয়তালের পুত্র রাশেদুল (২৪) ও চকশোলাগাড়ী গ্রামের জলিলের পুত্র জব্বার বলে জানা গেছে। গুরুতর আহত মেহেদুল পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের বলে জানা গেছে। এঘটনায় নিহতদের পরিবার গুলোর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল পাঁচ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলশি গিয়ে তাদের উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করে ।