সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

কোটালীপাড়ায় বাসচাপায় শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বসচাপায় এক শিক্ষার্থী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের উপজেলা তারাশী বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অংকন বিশ্বাস (২২) উপজেলার তারাশী গ্রামের পল্লব বিশ্বাসপর ছেলে এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অংকন বিশ্বাসসহ কয়েকজনকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে অংকন বিশ্বাস মারা যায়। ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি