সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

চট্টগ্রামে সমাবেশ: বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা, আহত ৩০

বিএনপির চলমান সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ এলাকায় প্রায় ১৫টি গাড়িতে হামলা চালানো হয়।

দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন জানান, চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে দাগনভ‚ঞা উপজেলা বিএনপির ১০/১২টি গাড়ি ভাঙচুর করেছে।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বুধবার সকালে ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ অংশে ১৫টি গাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। এ সময় আহত হন ৩০ জন নেতাকর্মী।’

আলাল আরও বলেন, শত বাধা বিপত্তি উপেক্ষা করে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনে করে ফেনী থেকে কয়েক হাজার নেতাকর্মী বিভিন্নভাবে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, সমাবেশে অংশ নিতে ফেনী থেকে ১০০টি বাস ও মাইক্রোবাসে চট্টগ্রামে যায় নেতাকর্মীরা। এর বাইরে ব্যক্তিগত গাড়িতে গেছে অনেকে।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক ম‚ল্যবৃদ্ধি, দলীয় কর্মস‚চিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশের কর্মস‚চি দিয়েছে বিএনপি।

এটি দলের সর্বশেষ ঘোষিত সিরিজ কর্মসূচির প্রথম বিভাগীয় সমাবেশ। রাজধানীর ১০ ডিসেম্বরের সমাবেশের আগে সারাদেশে সপ্তাহের ব্যবধানে প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি।

—ইউএনবি