সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

রাজধানীতে পুলিশ বক্সে ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পুলিশ বক্সে হামলা এবং ভাঙ্চুর চালিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। শুক্রবার (১৪ অক্টোবর) সকালের দিকে এ ঘটনা ঘটে। কশাচালকরা বেশ কয়েকটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। ডিএমপি মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার ইলিয়াস হোসেনএ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও বিভিন্ন সময় ব্যাটারিচালিত রিকশাগুলো রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে চলাচল করতে দেখা যায়। এগুলো প্রধান সড়কে চলাচল করতে দেখলে আমরা সেগুলোকে জব্দ করে ডাম্পিংয়ে পাঠাই। শুক্রবারও (১৪ অক্টোবর) সকালের দিকে মিরপুর পল্লবী এলাকায় বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়। খবর পেয়ে রিকশা চালকরা একত্র হয়ে এসে বেশ কয়েকটি পুলিশ বক্সে হামলা চালায় উল্লেখ করে তিনি জানান, ভাঙ্চুরের শিকার হয় সাগুফতা ট্রাফিক পুলিশ বক্স, কালশি ট্রাফিক পুলিশ বক্স, মিরপুর ১২ নম্বর ট্রাফিক পুলিশ বক্স, অরিজিনাল ১০ ট্রাফিক পুলিশ বক্স ও মিরপুর ১০ নম্বর ট্রাফিক পুলিশ বক্স। এসময় আইডিয়াল কলেজের সামনে ডিউটি রত একজন ট্রাফিক কনস্টেবল এর উপর হামলা চালায় এবং একটি মোটরসাইকেল ও ভাঙচুর করে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। সহকারী পুলিশ কমিশনার ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবে। কারা এ ধরনের হামলার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।