সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

পরীমনির বাসায় র‌্যাবের অভিযান

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। বুধবার দুপুরে নিজ বাসা থেকে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, ভাই আপনারা আমার অবস্থা বুঝতে পারছেন। বনানী থানা এখানেই, অথচ কেউ আসছে না। আমার তো তাদের হেল্প লাগবে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। তিনদিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারিনা।

লাইভে পরীমনি বলেন, শুরু থেকেই আমাকে মেরে ফেলার ভয় পাচ্ছি। আমাকে কেউ মারতে চান। কেউ এসে পুলিশের পরিচয় দিয়ে এসে যদি আমাকে খুন করতে আসেন তাহলে আমি কি করবো। তদন্ত করতে এলে আমাকে পরিচয় দিক। তাহলে আমাকে পরিচয় দিতে হবে।যদি সত্যি পুলিশ হয় তাহলে আমি অবশ্যই দরজা খুলবো।

প্রসঙ্গত, উত্তরা বোট ক্লাবের কাণ্ডের পর পরীমনি সংবাদের শিরোনামে আসেন। সম্প্রতি রাজধানীতে মডেল পিয়াসা ও মৌকে আটক করা হয়েছে। তারা এখন পুলিশের রিমাণ্ডে। চলছে জিজ্ঞাসাবাদ। বেরিয়ে আসছে নানা কেলেঙ্কারির তথ্য। সেই সূত্রে পরীমনির বাসায় র‌্যাবের এই অভিযান চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।