সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

চমকে যাওয়া লুকে লারা

অনলাইন ডেস্ক :

‘বেল বটমে’ লারা দত্তের লুক দেখে চমকে ওঠেন নেটিজেনরা। লারা দত্ত যেভাবে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লুকে হাজির হয়েছেন, তা দেখে অনেকেই চমকে উঠেছেন। শুধু তাই নয়, লারা দত্তের লুক নিয়ে নেটিজেনদের মধ্যে জোর চর্চাও শুরু হয়ে গিয়েছে। ১৯৮৪ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। প্লেন হাইজ্যাককে কেন্দ্র করেই ছবির গল্প।অপারেশন ব্লুস্টার হয়, হত্যা করা হয় ইন্দিরা গান্ধীকে। ৪৬ বছর বয়সী অভিনেত্রীর কথায়, পর্দায় ইন্দিরা গান্ধীর চরিত্রকে ফুটিয়ে তোলা একটা বিশাল গুরু দায়িত্ব। তাঁর অঙ্গভঙ্গি আয়ত্ত করাটাই সবথেকে বড় চ্যালেঞ্জের। বেল বটমে লারা দত্তের লুক দেখে ট্যুইটারে একের পর এক মন্তব্য উঠে আসতে শুরু করে। এই সিনেমার জন্য লারা যেভাবে নিজেকে পালটে ফেলেছেন, তা দেখে অবাক অনেকেই। ছবিতে প্রথমবার ফুটে উঠবে অক্ষয় কুমার ও বাণী কাপুরের রোম্যান্স। সাড়ে তিন মিনিটের এই ট্রেলারে অক্ষয়কে দেখা যাচ্ছে, একজন আন্ডারকভার এজেন্টের ভূমিকায়। ২০১৯ সালে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন। পরিচালক রঞ্জিৎ এম তিওয়ারি এবং ছবির গোটা টিম একেবারেই চাইছিলেন না, এই ছবিকে ওটিটিতে রিলিজ করতে। আগামী ১৯ অগস্ট ২উ-র পাশাপাশি ৩উ-তে মুক্তি পাবে এই পিরিয়ড ছবি।