সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুর সদরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধ স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাকচর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন-একই এলাকার মৃত আমিন উল্যাহর ছেলে আবু সিদ্দিক মিয়া ও তার স্ত্রী আতারুন্নেছা।

স্থানীয়রা জানায়, নিহতের ভাতিজা কামাল জমি রেজিস্ট্রি বিষয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য ওই বাড়িতে যান। ঘরের দরজার তালা থাকায় ভেতরে দেখার চেষ্টা করে পচা দুর্গন্ধ পান তিনি। পরে থানায় খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে।

লক্ষ্মীপুর থানার পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ জানান, লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

—-ইউএনবি