সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নির্বাচনে হেরে ভোটারকে দেওয়া টাকা ফেরত নিলেন প্রার্থী

অনলাইন ডেস্ক :

ভোট না দেওয়ায় এক ইউপি সদস্যের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে পরাজিত নারী সদস্যপ্রার্থী মোসা. রুবিনা আক্তারের বিরুদ্ধে। গত সোমবার রাতে স্থানীয় ওই ইউপি সদস্যের সঙ্গে টাকা ফেরত চাওয়া নিয়ে বাগবিত-ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাতে বাউফল উপজেলার বকুলতলা বাজারে রুবিনা আক্তারের সঙ্গে ভোট দেওয়ার কথা বলে টাকা নেওয়া আনিসুর রহমান নামের স্থানীয় ওই ইউপি সদস্যের বাগবিত-া চলছে। এ সময় তাকে লাঞ্ছিত করা হয়। মোসা. রুবিনা আক্তার (বাউফল ও দশমিনা) ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্যপ্রার্থী ছিলেন। তিনি দশমিনা উপজেলার জসিম জোমাদ্দারের দ্বিতীয় স্ত্রী। এ বিষয়ে রুবিনা আক্তার জানান, আমার সামর্থ্য অনুযায়ী তাকে দুই হাজার টাকা দিয়েছি। টাকা নেওয়ার সময় আমাকে আশ্বাস দিয়েছেন- আপা আপনি মন খারাপ করিয়েন না আমরা আপনাকেই ভোট দিবো, আপনি আমাদের নাস্তা খাওয়ার জন্য যে টাকা দিয়েছেন এতেই আমরা খুশি। কিন্তু টাকা নেওয়ার পরেও তারা আমাকে ভোট দেয়নি। তিনি আরও জানান, আনিসুর রহমানের কাছে টাকা ফেরত চাইলে তিনি অস্বীকৃতি জানান। পরে অবশ্য টাকা ফেরত দিয়েছেন। কিন্তু তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে লাঞ্ছিত করেছেন। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, বিষয়টি আমিও দেখেছি। নির্বাচনে টাকার লেনদেন করা অবৈধ। তারা দুজনই অপরাধ করেছেন। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর আগে গত সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাউফল ও দশমিনা উপজেলার সংরক্ষিত নারী ওয়ার্ডে চারপ্রার্থী ছিলেন। এদের মধ্যে কামরুন নাহার দোয়াতকলম প্রতীক নিয়ে ১৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীপ্রার্থী পশরি রানী হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ১২০ ভোট। রুবিনা আক্তার পেয়েছেন ৩৬ ভোট। আরেকজন প্রার্থী মিসেস ফাতেমা আলম কোনো ভোট পাননি।