সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ওসমানীনগরে ট্রাক চাপায় টমটম চালক নিহত, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের ওসমানীনগরে ট্রাক চাপায় নুর মিয়া নামের একজন ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল নামক স্থানে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে একশনে নামে শেরপুর হাইওয়ে পুলিশ। এসময় টমটমকে ধাওয়া করলে টমটমটিতে একটি ট্রাক চাপা দেয়। ট্রাক চাপায় ঘটনাস্থলে চালক নুর মিয়া মারা যান। তার বাড়ি উপজেলার কাগজপুর এলাকায়। থাকেন পূর্বব্রাম্মন গ্রামে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে। স্থানীয় জনপ্রতিধিনি ও প্রশাসনের লোক উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্য পরিমল চন্দ্র দেব বলেন, শেরপুর পুলিশ ফাঁড়ির গাড়ি পুলিশ সদস্যদের নিয়ে টহলে ছিল। গোয়ালাবাজার থেকে আসার পথে একটি ট্রাক একটি টমটমকে চাপা দেয়। পুলিশ সদস্যরা দুর্ঘটনা দেখে সেখানে যান এবং উদ্ধার করেন। দুর্ঘটনায় জড়িত ওই ট্রাক জব্দ এবং চালককে আটক করা হয়েছে।