সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আসিয়ানকে সতর্ক করলো মিয়ানমার

অনলাইন ডেস্ক :

মিয়ানমারে শান্তি ফেরাতে সময়সীমা নির্ধারণে যে কোনো চাপ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে বলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটকে (আসিয়ান) সতর্ক করেছে সামরিক সরকার। খবর আল জাজিরা’র। গত ফেব্রুয়ারিতে অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসে মিয়ানমারের জান্তা। এরপর থেকে দেশটিতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সামরিক সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আন্দোলনে নিরাপত্তা সদস্যদের গুলিতে নিহত হয়েছেন আড়াই হাজারের বেশি বেসামরিক লোক। দেশটির এমন সংকটে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে মিয়ানমারে সামরিক সরকারকে চাপ দিয়ে আসছে আসিয়ান। নভেম্বরে আসিয়ানভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দের সম্মেলনকে সামনে রেখে গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় বৈঠককালে দক্ষিণপূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে তারা ‘অধিকতর দৃঢ়প্রতিজ্ঞ। গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক আইন জারির পর মিয়ানমারে অস্থিরতা বিরাজ চলমান। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আসিয়ানের উদ্বেগ প্রকাশ ও প্রচেষ্টা সত্ত্বেও দেশটির রাজনৈতিক সমস্যার কোনো সমাধান চোখে পড়েনি। আসিয়ানের এমন চাপে গত বৃহস্পতিবার বিবৃতিতে উল্টো প্রতিক্রিয়া দেখিয়ে চলমান সহিংসতার জন্য দেশটির সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের আন্দোলনকে দায়ী করেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। শান্তি প্রতিষ্ঠার জন্য সময় নির্ধারণের চাপ ইতিবাচকের চেয়ে অধিক নেতিবাচক প্রভাব পড়বে।