সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ইতালিতে ছুরি হামলা: নিহত ১, ফুটবল তারকাসহ আহত ৪

অনলাইন ডেস্ক :

ইতালিতে ছুরি হামলায় একজন নিহত হয়েছেন। এ হামলায় আর্সেনাল ডিফেন্ডার পাবলো মারিসহ চারজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বিবিসি, ডেইলি মিররসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইতালির মিলান শহরের কাছে একটি শপিংমলে স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ছুরি হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইতালীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলায় মোট পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। হামলার সময় ওই শপিংমলে ছিলেন আর্সেনাল ডিফেন্ডার পাবলো মারি। এ তারকা ফুটবলারের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আহত অন্যান্যের সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, গত বৃহস্পতিবারের হামলার এ ঘটনাটি ঘটেছে আসাগোর মিলানোফিওরি শপিং সেন্টারে। ৪৬ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ওই শপিং সেন্টার থেকে কিছু পণ্য চুরির অভিযোগ ওঠে। এরপরই ক্ষিপ্ত হয়ে পাবলোসহ পাঁচজনকে ছুরিকাঘাত করে সে। তাদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হামলাকারী মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।