সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীরদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ফেনীতে কমিউনিটি পুলিশ ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনী জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশ ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পুলিশ লাইন্সের ডিলশেড এ অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং ফেনী জেলা কমিটির সভাপতি হাজী আলাউদ্দিন। আলোচনা সভায় ফেনী জেলা পুলিশের অফিসার, ফোর্স ও কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ছাগলনাইয়া থানার এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ মনিরুল ইসলাম ফেনী জেলার শ্রেষ্ঠ সিপিও এবং কমিউনিটি পুলিশিং ছাগলনাইয়া পৌর কমিটির সদস্য সচিব বদরুদ্দোজা ভূঞা তারেক ফেনী জেলার শ্রেষ্ঠ সিপিএম নির্বাচিত হওয়ায় তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।