সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অপারেশন থিয়েটারে কি করছেন ডিপজল?

অনলাইন ডেস্ক :

বেশ কিছুদিন হলো চোখের সমস্যায় ভুগছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এজন্য চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি। সোমবার সকালে তার ডান চোখে অপারেশন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজল লিখেছেন, ‘মহান আল্লাহতায়ালার রহমতে আজ আমার বাম চোখের অপারেশন সঠিকভাবে সম্পন্ন হল। কিছুদিন আগে ডান চোখের অপারেশনও সঠিকভাবে সম্পন্ন হয়েছিল। সবাই আমার জন্য দোয়া করবেন।’ এর আগে এই অভিনেতার বাম চোখেও লেন্স পড়ানো হয়। ঢাকাই চলচ্চিত্রের খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল প্রযোজক হিসেবেও পরিচিত। চলতি বছরের শুরুর দিকে এই অভিনেতা ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে আলোচিত হন। ডিপজল অভিনীত ও প্রযোজিত ‘সৌভাগ্য’ সিনেমাটি গত ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি পেয়েছে। ইতোমধ্যে ডিপজলের নতুন সিনেমা ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ শেষ হয়েছে।