সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বলিউড অভিনেতা অনুপম শ্যাম আর নেই

অনলাইন ডেস্ক :

বলিউডের বর্ষিয়ান অভিনেতা অনুপম শ্যাম মারা গেছেন। রোববার রাত ৮টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তার পরিবারের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অনুপম শ্যাম। ডায়ালিসিসও চলছিল তার। তবে বিপুল পরিমাণ খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এমন পরিস্থিতিতেই গত চার দিন আগে হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা। অনুপম শ্যাম মূলত ভারতীয় টেলিভিশনে কাজ করে পরিচিতি পান। ‘মন কি আওয়াজ’ কাজের জন্য সর্বাধিক পরিচিত লাভ করেন। তবে ক্যারিয়ারে তিনি বেশ কিছু কালজয়ী সিনেমাতেও অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘লাগান’, ‘শ্যাম দস্তক’, ‘নায়ক’, ‘শক্তি’ ইত্যাদি। তাকে বেশিরভাগ সিনেমায় খল চরিত্রে দেখা গিয়েছে।