সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ক্ষত-বিক্ষত অবস্থায় হাজির সানি লিওন

অনলাইন ডেস্ক :

বলিউড সেনসেশন সানি লিওন সাধারণত পর্দায় লাস্যময়ী রূপে হাজির হন। তবে এবার একেবারে ভিন্নরূপে দেখা গেলো তাকে। সানির পরবর্তী সিনেমা ‘শেরো’। তামিল ভাষায় নির্মিত এই সিনেমায় তার লুক প্রকাশ হয়েছে। সম্প্রতি এর একটি পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। এতে রাগান্বিত চেহারায় ক্ষত-বিক্ষত অবস্থায় এই অভিনেত্রীকে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টারটি প্রকাশ করেছেন সানি লিওন। টুইটারে ক্যাপশনে লিখেছেন, টিকে থাকাটায় আমার প্রতিশোধ।আমার তামিল ভাষার ‘শেরো’ সিনেমার ফার্স্ট লুক এটি। আপনাদের সিনেমাটি দেখানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। সম্প্রতি ‘শেরো’ সিনেমার শুটিং শেষ করেছেন সানি লিওন। এটি পরিচালনা করেছেন শ্রীজিত বিজয়ন। তামিল ভাষার পাশাপাশি হিন্দি, তেলেগু, মালায়ালাম, ও কন্নড় ভাষায় এই সিনেমা মুক্তি দেওয়া হবে। তবে কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে তা এখনো ঘোষণা দেওয়া হয়নি।