সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

১৬ কোটির সেই সিনেমার আয় প্রায় ৪০০ কোটি

অনলাইন ডেস্ক :

কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ঋষভ শেঠি পরিচালিত এ সিনেমা। আজ মুক্তির ৫৪ তম দিন চলছে। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি গত সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৪০০ কোটি রুপি আয় করেছে। পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু ভারতে প্রথম সপ্তাহে এ সিনেমা আয় করে ২৬.৮০ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে ৩৭.৪০ কোটি রুপি, তৃতীয় সপ্তাহে ৭৫.২০ কোটি রুপি, চতুর্থ সপ্তাহে ৭১.৬০ কোটি রুপি, পঞ্চম সপ্তাহে ৬৪.৫০ কোটি রুপি, ৬ষ্ঠ সপ্তাহে ৪৩.৯০ কোটি রুপি ও সপ্তম সপ্তাহে ২৪.৩০ কোটি রুপি। আর ভারতের বাইয়ের এ পর্যন্ত আয় করেছে ৩৩ কোটি রুপি। যার মোট আয় দাঁড়ায় ৩৭৬.৭ কোটি রুপি। কর্নাটকে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘কানতারা’ দ্বিতীয়, যার আয় ১৬৬.৫০ কোটি রুপি। ‘কেজিএফ টু’ সিনেমার চেয়ে ৫ কোটি রুপি কম। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহে এ রেকর্ড ভেঙে দেবে ‘কানতারা’। এ রাজ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি দেখা সিনেমাও এটি; যেখানে ৯০ লাখ টিকিট বিক্রি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর কর্ণাটকের ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কানতারা’। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ায় মুক্তি পায় এটি। কন্নড় ভাষায় সাফল্যের পর তেলেগু, হিন্দি, তামিল এবং মালায়ালাম ভাষায় ডাবিং করার ঘোষণা দেন পরিচালক। পরিকল্পনা অনুযায়ী, গত ১৪ অক্টোবর হিন্দি, ১৫ অক্টোবর তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পায় এটি। প্রথমে হিন্দি সংস্করণটি ভারতের ৮০০টির বেশি স্ক্রিনে মুক্তির ঘোষণা করা হয়েছিল; পরে এটি ২ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পায়। ‘কানতারা’ শব্দের অর্থ গহিন জঙ্গল। স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’-কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির কাহিনি। তিনটি ভিন্ন ভিন্ন সময় ধরে তা দেখিয়েছেন পরিচালক। হম্বেল ফিল্মস প্রযোজিত ‘কানতারা’ সিনেমার চিত্রনাট্য রচনা ও অভিনয়ও করেছেন পরিচালক ঋষভ শেঠি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন-কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠি প্রমুখ।