সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তারুণ্যের বাংলাদেশ কনসার্টে গাইবেন জেমস

অনলাইন ডেস্ক :

আগামী বৃহস্পতিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’-এর তৃতীয় আসরের। এ উপলক্ষে সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পদক বিতরণের পাশাপাশি থাকছে ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই কনসার্টে গাইবেন নন্দিত কণ্ঠশিল্পী জেমস। পাশাপাশি বিজয়ী তিন তরুণ ব্যান্ড এই মঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছে বলেও আয়োজকরা জানান। তাঁরা আরও জানান, আগামী বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’-এর সমাপনী আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠান শেষে থাকছে জেমস এবং দেশের সেরা পারফর্মারদের নিয়ে আয়োজিত তারুণ্যের বাংলাদেশ কনসার্ট। জেমস জানান, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হয় তারুণ্যের শক্তি ও প্রতিভাকে। তাই ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্টে’ সংগীতের মূর্ছনায় থাকবে তারুণ্যেরই জয়গান। এদিকে দেশ-বিদেশের কনসার্টের পাশাপাশি জেমস এখন ব্যস্ত আছেন তাঁর নতুন গানের আয়োজন নিয়ে।