সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অপূর্ব-মমকে নিয়ে সৌরভের ‘আপন যে জন’

অনলাইন ডেস্ক :

চিত্রনাট্যকার শাহজাহান সৌরভ এর আগে টিভিসি, ওভিসি পরিচালনা করলেও নাট্য পরিচালনা করেননি। তিনি প্রথমবারের মতো নাটক নির্মাণ করলেন। ‘আপন যে জন’ নামের নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মম। নাটকটিতে অপূর্বের চরিত্রের নাম কিশোর। তিনি একজন কার্টুনিস্ট। অন্যদিকে মম ধনীর মেয়ে। তার নাম দিঠি। অপূর্ব-মমের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সুবাইতা। তার নাম ক্ষণ। তারা তিনজন ছাড়া নাটকটিতে আছেন আনোয়ার শাহী, সুরভী ইসলাম, আল-আমিন সবুজ, জামান সানী। ‘আপন যে জন’-এর গল্পে দেখা যায়, ৮ বছরের মেয়েকে নিয়ে কিশোর একাই থাকে। ৮ বছর পর দিঠি প্রবাস থেকে ফিরে, মেয়ের দাবী নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। এরপর থেকে কিশোর এড়িয়ে চলতে শুরু করে দিঠিকে। আর দিঠিও মেয়েকে ফিরে পাওয়ার জেদ নিয়ে কিশোরের পিছু ছাড়ে না। শেষ পর্যন্ত এই ইঁদুর দৌড়ে কে জয়ী হয় নাকি দু’জনই হারে, সে গল্পই দেখা যাবে নাটকটিত নির্মাতা সৌরভ বলেন, মম, অপূর্ব, রানা, চিত্রগ্রাহক, সহকারী পরিচালক ত্রয়ী প্রত্যেকেই গল্পটাকে ভীষণ ভালবেসে নিজের মতো আপন করে নিয়ে কাজ করেছেন। তাই আমার নির্দেশনার কাজটা খুব সহজ হয়েছে। নাটকে আমি একটা ভাঙা পরিবারের আবেগঘন গল্প বলতে চেয়েছি, দুজন অনুভূতি প্রবণ মানুষের বিপরীত অবস্থান ও পরিণতির গল্প বলতে চেয়েছি, যে গল্পটা একসময় দর্শকের দৃষ্টিভঙ্গি, ভাবনা এবং অনুভূতি পালটে দেবে ভীষণভাবে। টেলিহোমের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন আলী বশির। এটি সামনে বিশেষ কোনো দিবসে মুক্তি দেওয়া হবে বলে জানা হয়েছে।