সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শীর্ষস্থানে পপ তারকা জাস্টিন বিবার

অনলাইন ডেস্ক :

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল বিটিএস। দক্ষিণ কোরিয়ান এই ব্যান্ডদলকে সরিয়ে শীর্ষস্থানে পপ তারকা জাস্টিন বিবার। টানা নয় সপ্তাহ বিলবোর্ডের ‘হট ১০০’ গানের তালিকায় শীর্ষে ছিল বিটিএস-এর ‘বাটার’। তবে চলতি সপ্তাহে তার শীর্ষ অবস্থান হারিয়েছে এই গান। এখন তালিকায় সবার উপরে আছে জাস্টিন বিবার ও কিড লারোইয়ের ‘স্টে’। দ্বিতীয় অবস্থান অলিভিয়া রদ্রিগোর ‘গুড ফর ইউ’। এরপরই আছে দুয়া লিপার ‘লেভিটেটিং’। শীর্ষ অবস্থান হারিয়ে চতুর্থ স্থানে আছে ‘বাটার’। শীর্ষ পাঁচের তালিকায় সর্বশেষ গানটি অ্যাড শিরানের ‘ব্যাড হ্যাবিট’। এর আগে অলিভিয়া রদ্রিগোর ‘ড্রাইভার্স লাইসেন্স’ গানকে সরিয়ে ২০২১ সালের সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকার রেকর্ড গড়ে ‘বাটার’। টানা নয় সপ্তাহ শীর্ষে অবস্থান করে গানটি। তবে ‘হট ১০০’ তালিকায় শীর্ষস্থান হারালেও ‘বিলবোর্ডস সং অব দ্য সামার ২০২১’ ও ‘টপ সেলিং সং’-এর তালিকায় এখনো শীর্ষে রয়েছে ‘বাটার’।