সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘করক সিং’ হিন্দি সিনেমায় জয়া

অনলাইন ডেস্ক :

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার ‘করক সিং’ নামের হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। জানা গেছে, সিনেমায় নাম ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আর মুখ্য ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। শুধু তাই নয়, এখানে আরো অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। তাদের বাইরেও পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই সিনেমায়। শোনা গেছে, এই সিনেমায় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল। আরো জানা গেছে, ‘করক সিং’ মূলত আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে সিনেমার গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কি না, তা নিশ্চিত ভাবে এখনই বলা যাচ্ছে না। এর শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুম্বাইতে সিনেমাটির শুটিং শুরু হবে। তারপর কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিন শুটিং হবে।